রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি ইরানের!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ১০ বছরের নিরবচ্ছিন্ন গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করেছে ইরান। পলিমার-সিরামিক মিশ্রণের উপাদানের মাধ্যমে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে হাড় তৈরি করতে সফল হয়েছেন দেশটির শহীদ বেহেশতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ।ইতিমধ্যে তৈরিকৃত হাড় পাঁচজন রোগীর ওপর সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এ গবেষণা নিয়ে আন্তর্জাতিক মেডিকেল গবেষণা নিবন্ধ সাইটগুলোতে ১০টিরও অধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

হাড় ভাঙ্গা বা হাড়ে ডিফেক্ট বিভিন্ন কারণে হতে পারে। যেমন জন্মগত কারণ, টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনায় হাড় ভেঙে যেতে পারে। এছাড়াও সড়ক দুর্ঘটনার কারণে হাড় ভাঙা রোগীদের সংখ্যা অনেক বেশি। এ ক্ষেত্রে এ গবেষণার সফলতা হাড়ের রোগীদের জন্য একটি সুখবর বলে মনে করছেন ইরানিরা।যেভাবে স্বাস্থ্যখাতে এগিয়ে যাচ্ছে ইরান। প্রায় ১০ বছর গবেষণা চালিয়ে কৃত্রিম শ্বাসনালী তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানের মেডিকেল সায়েন্সের গবেষকগণ।

এর আগে তেহরানের শহীদ বেহেশতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে শক্তিশালী আঠালো টিস্যু তৈরি করা সম্ভব হয়েছে। আগুনে পুড়ে যাওয়া শরীরের ক্ষতস্থান লেজারের মাধ্যমে কৃত্রিম চামড়া উৎপাদনের মাধ্যমে তা পূর্ণ হয়ে যাওয়ার মতো পদ্ধতির আবিষ্কারকও ইরানের ডাক্তারগণ।

এছাড়া থ্রি ডাইমেনশনাল মেডিকেল ইমেজ নামক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন ইরানি চিকিৎসকরা। কার্ডিও-ওনকোলজি গবেষণায় ইরান এগিয়েছে, তারই সূত্র ধরে কিছুদিন আগে এশিয়ার প্রথম কার্ডিও-অনকোলজি গবেষণা কেন্দ্রটি ইরানের তেহরানে উদ্বোধন করা হয়েছে।

ভ্যাকসিন উৎপাদনে মধ্যপ্রাচ্যে প্রথম স্থানে রয়েছে ইরান। স্টেম সেল গবেষণার ক্ষেত্রে ইরানের অবস্থান প্রথম সারির ১০টি দেশের মাঝে।এমন সব আবিস্কারে আন্তর্জাতিক প্রবন্ধ ডাটাবেজ গুগল স্কলার, স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স কোর কালেকশান ইত্যাদি সবখানেই ইরানি গবেষকদের উল্ল্যেখযোগ্য একটি অবস্থান তৈরী হয়েছে।

লেখকঃ কামরুজ্জামান নাবিল
ইরানের ইসপাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর