,

নাটোরে সাপের কামড়ে ও পানিতে ডুবে দুজনের মৃত্যু

news-image

লিটন হোসেন লিমন, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মোহাম্মদ আল আমিন (২২) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন উপজেলার লাক্ষনহাটী গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। অন্যদিকে একই দিনে সকালে তাল কুড়াতে গিয়ে সাপের কামড়ে অপর এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রী ও দুই মাসের শিশু সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে আল আমিন নিজের ছাপরা ঘরের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ আল আমিনকে পায়ে কামড় দেয়। কামড়ের যন্ত্রণা নিয়ে ওই রাতেই স্থানীয়দের সহযোগিতায় তিনি নিকটস্থ বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হলে তাকে নাটোর আধুনিক হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে আল আমিনের মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৩) নামের কিশোর শনিবার সকাল ৬ টার দিকে বাড়ির পাশের জঙ্গলে তাল কুড়াতে গেলে সাপে কামড় দেয়। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন চৌধূরী সাপের কামড়ে আল আমিনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে তানভীর ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ওই ইউনিয়নের মহজমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তানভীর। দীর্ঘ সময় বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে তানভীরের লাশ ভাসতে দেখতে পায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের লোকজন। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহ শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এদিকে নাটোর শহরের ইউসিসিএ বাগান বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে আহসান হাবিব রিংকু নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শহরের বঙ্গজ্জল এলাকার ব্যবসায়ী রিংকু গতরাতে তার এক আত্নীয়কে সাথে নিয়ে পাশ্ববর্তী কেন্দ্রীয় সমবায় সমিতি কার্যালয়ের বাগানবাড়ির পুকুরে মাছ ধরতে যায়। পুকুরে বড়শি ফেলার পর হঠাৎ সেটি পানিতে আটকে যায়। বড়শি উঠাতে রিংকু পুকুরে নামলে তলিয়ে যায়। পরে নৈশ প্রহরি ও স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিংকুকে মৃত ঘোষনা করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা