বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা আজ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে তিতাস নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগীতা।

তিতাসের বুকভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছাসে তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত এলাকায় নৗকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

দুপুর দুইটায় পৌর এলাকার শিমরাইলকান্দি এলাকায় প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান এবং বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান।

এদিকে নৌকাবাহচ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার নবীনগর, সরাইল, নাসিরনগর, বিজয়নগর এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা থেকে মোট ১২টি প্রতিযোগী নৌকা অংশ গ্রহণ করার কথা রয়েছে। তিনি জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত এলাকায় ১৪০ জন পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়া থাকবে র‌্যাব, বিজিবি ও নৌ-পুলিশের কয়েকটি টীম। এছাড়াও থাকবে ডুবুরীদল, ফায়ার সার্ভিস ও মেডিকেল টীম। আকাশে উড়ানো হবে ড্রোন। তিনি বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া প্রতিযোগীতার স্থলে কোন বহিরাগত নৌকা এবং স্পীডবোড প্রবেশ করতে পারবেনা। তিনি বলেন, সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে থাকা নৌকা বাইচ প্রতিযোগীতাকে সফলের জন্য সাংবাদিকসহ সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা আমাদের বাঙ্গালীর সংস্কৃতির ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের