,

দুপুর ১২টার আগে এই ভুলগুলো করবেননা !

news-image

স্বাস্থ্য চিকিৎসকরা বলেন, সকাল বেলার খাবারটাই সবচেয়ে বেশি পুষ্টিকর হওয়া উচিত। দিনের প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্টটা সবচেয়ে ভারী খাওয়া উচিত কারন তার আগে দীর্ঘক্ষণ পেট খালি থাকে। কিন্তু তাড়াহুড়োর করে এই সকালের খাওয়া দাওয়াকেই সবচেয়ে বেশি ভুল ভ্রান্তি করে ফেলি আমরা। ওজন কমাতে বা সুস্থ থাকতে দুপুর ১২টার আগে এই ভুলগুলো করা যাবেনা।

চিকিৎসকরা বলছেন, কোনও একবেলার খাবার বাদ দিয়ে দেওয়া অথবা দেরীতে খাওয়া দাওয়া করলে সার প্রভাব খুব একটা ভালো হয় না স্বাস্থ্য়ের উপরে। মন মেজাজও কেমন থাকবে অনেকটাই এর উপরে নির্ভর করে। দেখা যাক খাওয়া দাওয়া কোন অভ্যেসগুলি আপনার তাড়াতাড়ি ছাড়া উচিত-

ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন: অফিস যাওয়ার তাড়া থাকায় অনেকেই ব্রেকফাস্ট বাদ দিয়ে দেয়। এতে সারাদিন খিদে পায় এছাড়া গ্যাসের সমস্যা শুরু হতে পারে। যাঁরা নিয়মিত ভালো ব্রেকফাস্ট করেন তাঁদের হজম শক্তি ভালো হয়।

খাবার গুঁজে দৌড়: আরও একটা ভুল আমরা প্রায়ই করে থাকি। তাড়াহুড়োয় পেট ভরানোর জন্য কোনও রকমে মুখে খাবার গুঁজেই দৌড় দেন অনেকে। ভালো করে খাবার না চিবিয়েই গিলে নেয়। এই অভ্যেস শরীরের পক্ষে ভালো নয়। এতে আদপে ক্ষতিই হয়। ধীরে ধীরে খাবার খান।

ফাইবার যুক্ত খাবার খঅই: সকালে ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। অনেকেই দুপুরে খাওয়ার পরে অথবা সন্ধে বেলায় ফল খান। এটি মোটেও স্বাস্থ্যকর নয়। দুপুর ১২টার আগে ফল খান। এতে একদম টাটকা ফলও খেতে পারবেন আর শরীরে ফাইবার থেকে উপকারও পাবেন।

এগুলো খাবেননা: অনেকেই তাড়াহুড়োয় সলিড ফুড না খেয়ে শেক, শরবৎ, ডিটক্স ওয়াটার, স্মুদিশ, ফ্রুট জুস খান। ক্ষণিকের জন্য পেট ভরলেও, আসলে এই অভ্যেস মোটেই ভালো নয়। জুস করেখেলে খাবারে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। খাবারে ফাইবার থাকলে তা-ও নষ্ট হয়ে যায়।

পানি খান: সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে অনেকেরই ডিহাইড্রেটেড লাগে। এই সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া প্রয়োজন। তাই শরীর থেকে টক্সিন বাদ দিতে সকালে ঘুম থেকে উঠেই অনেকটা পানি খেয়ে নিন। ব্রেকফাস্টেও এমন খাবার খান যার মধ্যে পানির পরিমাণ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর