,

বাসর রাতে পছন্দের বউ রেখে বর উধাও

news-image

মৌলভীবাজারের জুড়ীতে বাসর রাতে নিজ বাড়ি থেকে বর আব্দুল কাদির শুকুর (২৭) নিখোঁজ হয়েছেন। শুকুর উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে। গত শুক্রবার (৩০ আগস্ট) জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামে এই ঘটনা ঘটে।

শুকুরের বড় ভাই সদ্য দুবাই ফেরত নুর ইসলাম জানান, স্থানীয় বাছিরপুর ইবতেদায়ী মাদ্রাসার সহকারী হিসেবে কর্মরত শুকুর। প্রায় ছয় মাস আগে জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের আঁখি আক্তার নামে এক মেয়েকে নিজ পছন্দে বিয়ে করে।

নুর আরো জানান, শুক্রবার রাতে কনেকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার পর আখিঁকে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পরও সে নিজের কক্ষে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে বাথরুমের কাছে শুকুরের পায়ের জুতা ও গায়ের গেঞ্জি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ওই ঘটনায় নিখোঁজের ভাই নুর ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুকুরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর