শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব্যসাচীর সঙ্গে সুবর্ণার বন্ধুত্ব

news-image

বিনোদন প্রতিবেদক : একা একা ঘুরে চলে জীবনের বৃত্ত। সমাজের ক্যানভাসে আজ অনেক মানুষ একা। তারা একাই নিজেদের মতো করে জীবন কাটান। কিন্তু নিজের বিষয়ে একা কি তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন?

‘ধর্মীয় অনুশাসন, সমাজ একা মানুষের স্বাধীনতাকেও আটকে রাখে। খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার, স্বাভাবিক বন্ধুতারও অধিকার নেই তার’, এই নির্মম সত্যের উপর আলো ফেললেন ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের পরিচালক ফাখরুল আরেফীন খান। তার চলচ্চিত্র ‘গণ্ডি’র শুটিং নিয়ে তিনি এখন ব্যস্ত। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’।

দুই বয়স্ক মানুষ বাড়িতে একা। তাদের ছেলেমেয়েরা বিদেশে। তাদের মধ্যে আলাপ জমে। দেখা হয় রোজ। কিছু প্রেমাস্পর্শ। তারপর? খুব চেনা ছবি থেকে অচেনা গল্প বলেছেন শুভজিৎ রায়। ‘এই অচেনা গল্প ঘিরে দু’জন প্রটাগোনিস্ট। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। একজন পুরুষ আর একজন নারী। কী সেই সিদ্ধান্ত? কেন সিদ্ধান্তের বিরোধী পক্ষ তৈরি হয়? এই নিয়েই চিত্রনাট্য কথা বলে’, জানালেন শুভজিৎ রায়।

এই ‘গণ্ডি’র বন্ধুতা কোনো সমাজ, ধর্ম বা কাঁটাতার মানে না। এখানে মানুষের অন্তর সমস্যার মানসিক দৃশ্যপট তুলে ধরা হয়। বন্ধুত্বের মতো মানবিক জায়গা আজ কোন পর্যায়ে দাঁড়িয়ে? ভিন্ন ধর্মে কি বন্ধুতা হয় না? বয়স্ক দু’জন মানুষের বন্ধুতা কেন তার ছেলেমেয়েদের কাছে গ্রহণযোগ্য হয় না? সেই জায়গা থেকে ‘গণ্ডি’ শব্দটা বেছে নেওয়া।

এপারের অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আর ওপারের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ‘দু’জনেই অভিজ্ঞ! আমি বরং নতুন। পুরো টিমের সঙ্গে দারুণ সহযোগিতায় কাজ করছেন তারা। আর সব্যসাচী চক্রবর্তী বাংলাদেশে যে কী জনপ্রিয় তা তিনি নিজেই জানতেন না। একজন রিকশাওয়ালাও শুটিংয়ের ফাঁকে তাকে চমকে সেলফি তুলেছিল’, বললেন আরেফীন।

লন্ডন আর কক্সবাজারে দুই প্রবীণ মানুষের বন্ধুতার গল্প চিত্রায়ণ হয়েছে। এই চলচ্চিত্রে একটি গানের দায়িত্বে আছেন দেবজ্যোতি মিশ্র। আরেফিন জানালেন, সেই গান হয়তো রূপঙ্কর গাইবেন। আর একটি গান গাওয়ানোর চেষ্টা চলছে অঞ্জন দত্তকে দিয়ে।চিন্তার গণ্ডিবদ্ধতাকেই প্রশ্ন করছে এই চলচ্চিত্র। ধর্ম-বর্ণ-গোত্রকে ছাড়িয়ে ভারতের নদী স্রোত বয়ে যাবে নীল বন্ধুতার বাংলাদেশের মেঠো শরীরে!

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন