,

নায়ক ফারদিন খানের বাড়ির কাজের লোক ছিলেন রানু

news-image

বিনোদন ডেস্ক রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। সেই তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত মানুষ। সবচেয়ে জনপ্রিয়ও বলা চলে। একটি ভিডিওর বদৌলতে বদলে গেল তার পুরো জীবনটাই। বলছি রানু মণ্ডলের কথা। রানুর গান শুনে মুগ্ধ কোটি কোটি মানুষ। রানাঘাট থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে।

হিমেশের সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠও দিয়েছেন। সেই গানের শিরোনাম ‘তেরি মেরি’। এরই মধ্যে গানটির দুটি লাইন ভাইরাল হয়ে গেছে। রানুর সাক্ষাৎকার নিতে এখন বড় বড় গণমাধ্যম বসে থাকছে। রানুও নিজের মতো করে বলে যাচ্ছেন তার জীবনের কাহিনি। সম্প্রতি নবভারত টাইমসকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে রানু অদ্ভুত তথ্য দিলেন।

সেখানে তিনি জানান, এর আগে বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন রানু। ফিরোজ খান ও তার ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভালের কাজ করতেন। তাদের ঘর পরিষ্কার থেকে শুরু করে তাদের সময়মতো খাবার দেওয়া, রান্না করা, সব কাজই করতে রানু মণ্ডল, যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকেই।

এদিকে রানু মণ্ডলের গান শুনে তাকে মুম্বাইয়ে একটি ৫৫ লাখ টাকায় সালমান খান ফ্ল্যাট উপহার দিয়েছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি সালমান নাকি রানুকে ‘দাবাং থ্রি’ ছবিতে গানের জন্যও প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে বিগ বসের ঘর থেকেও নাকি রানুর কাছে প্রস্তাব এসেছে প্রতিযোগী হওয়ার জন্য। যদিও শোয়ের নির্মাতাদের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর