,

চিত্রনায়িকা পপি ওয়েব সিরিজে ব্যস্ত

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভীন পপি ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে প্রথম অভিনয় করেন। এরপর ওয়েব সিরিজে অভিনয়ের প্রচুর অফার পেতে থাকেন। কিন্তু স্ক্রিপ্ট ও চরিত্র পছন্দ না হওয়ায় তিনি কোনোটিতেই রাজি হননি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তৌহিদ মিটুলের ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজে অভিনয় নিয়ে।

নেটফ্লিক্সে আগ্রহীরা পপি অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়মিত দেখতে পাচ্ছেন। একেবারেই ভিন্নধরনের চরিত্রে অভিনয় করেছেন ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজটিতে। যে কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছেন পপি। এ প্রসঙ্গে পপি বলেন, ‘কয়েকমাস আগে সিলেটে এই ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। কিছুদিন হলো এটির প্রচার শুরু হয়েছে। যারা আগ্রহ নিয়ে নেটফ্লিক্সে এটি দেখছেন তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ মডেল মনির খান শিমুল প্রমুখ। এদিকে পপি এরইমধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন আমিন খান। তারসঙ্গে গেলো ঈদে ‘ক্যাণ্ডল লাইট’ নামের একটি মিউজিক্যালফিল্মে অভিনয়ে দেখা গেছে পপিকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি আরো দুটি সিনেমায় অভিনয় করছেন। একটি ‘সেভ লাইফ’ ও অন্যটি ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। দুটিতেই তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ফেরদৌস। গেলো ঈদে পপি ‘আনন্দ মেলা’র উপস্থাপনা করেও বেশ প্রশংসিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর