,

চাকরি ছাড়লেই মিলবে এক লাখ ডলার!

news-image

বর্তমানে লাখ লাখ টাকা খরচ করে যেখানে চাকরি জোটে না। সেখানে চাকরি ছাড়লেই দেয়া হবে এক লাখ ডলার (মার্কিন)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখের মত।
মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পোশাক কোম্পানি এই অফার দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষই চান নিজের পছন্দের কাজ করে রোজগার করতে। কিন্তু চাকরির বাজারে সব সময় পছন্দ মতো কাজ জোগাড় করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু রোজগারের তাগিদে স্বপ্নকে পাশে সরিয়ে রেখে অপছন্দের কাজই করে যেতে হয় অনেকের।এমন শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি এই অফার দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার ওই কোম্পানি জানিয়েছে যে, তারা সম্প্রতি একটি নতুন উদ্যোগ নিয়েছে। যে কর্মীর তাদের সংস্থায় কাজ করতে ভালো লাগছে না, যিনি নিজের স্বপ্নের কোনো কাজ করতে চান, তাদের জন্য এই সুখবর দেয়া হয়েছে।আর্থিক সামর্থ্য নেই বলে যিনি নিজের স্বপ্ন পূরণ করতে পারছেন না, তিনিই যদি কাজ ছেড়ে দেন তবে তাকে এক লাখ ডলার দেয়া হবে।

তবে শুধু কাজ ছেড়ে দিলেই এক লাখ ডলার পাওয়া যাবে তা না। তার আগে ওই টাকার জন্য আবেদনকারীকে জমা দিতে হবে ৩০ থেকে ১৮০ সেকেন্ডের একটি ভিডিও।ওই ভিডিওতে তাকে দেখাতে হবে যে, স্বপ্নপূরণের জন্য কী করতে চান তিনি।

একই সঙ্গে সেই স্বপ্নপূরণের জন্য তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন সেটাও জানাতে হবে।বিচারকদের একটি প্যানেল আবেদনকারীদের ভিডিও দেখে সিদ্ধান্ত নেবে ওই টাকা দেয়ার ব্যাপারে। তবেই দেয়া হবে এক লাখ ডলার!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর