,

সাইন্সল্যাবে পুলিশের ওপর ক’কটেল নিক্ষেপ, আ’হত ২

news-image

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে পুলিশের ওপর ক’কটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আ’হত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ক’কটেল ছুঁড়েছে। এ ঘটনায় একজন কনস্টেবল আ’হত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আ’হত দুই পুলিশ সদস্য এএসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ডিউটিরত অবস্থায় ছিলেন সাইন্সল্যাব মোড়ে। তথ্যটি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার তদন্ত ওসি মোঃ শের আলম।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি-ধানমন্ডি) আসানুজ্জামান বলেন, কে বা কারা এমনটা ঘটিয়েছে তা জানা যায়নি এখনও। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং বিস্ফোরণকৃত বো’মাটি প্রকৃত পক্ষে কি ধরণের ছিল সেটি উদঘটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে এটি হাত বো’মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর