রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীফপুর প্রিমিয়ারলীগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ বলেছেন, আমাদের যুব সমাজে আজ চরম নৈতিক অবক্ষয় নেমে এসেছে। প্রযুক্তির অপব্যবহার ও মরণ নেশার করাল গ্রাস মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সুকুমার সংস্কৃতি চর্চার অভাবই এর মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলা ও সুকুমার সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজের এই নৈতিক অবক্ষয়রোধে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগি হতে হবে।

শনিবার বিকেলে উপজেলার শরীফপুরে প্রিমিয়ারলীগ ক্রিকেটের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শরীফপুরের প্রবীণ ব্যক্তি আব্দুল হেকিমের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীফপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংবাদিক জহির সিকদার ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, মোহন মিয়া ও সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া।

বক্তৃতা করেন, লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুর রহমান, শাহানা ফরিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ লোকমান হোসেন, এ্যাড. মাহবুবুর রহমান, প্রবাসী মনির হোসেন ও মোঃ নাসির উদ্দিন প্রমুখ ।

শরীফপুরের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত প্রিমিয়ারলীগ ক্রিকেটের চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে রেড রোজ (সজিব) দল ও রানার্স আপ হয় মর্ণিং লাইট (সুজন) দল। খেলায় ম্যান অব দি ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ হন চ্যাম্পিয়ন দলের সজিব ও রানার্স আপ দলের অধিনায়ক সুজন।

মাত্র ১০ ওভারের উক্ত খেলায় মোট পাঁচটি দল অংশ নেয়। বাকী তিনটি দল হল, এডভ্যাঞ্জারস অব শরীফ পুর( শামসুল আলম), ইপিক বøাস্টারস এস.পি (সাব্বির) ও রয়েল হিটারস (বাবু)।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী