,

পররাষ্ট্রমন্ত্রী জানালেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার করা হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি ১৩৯টি এনজিও কার্যক্রম শুরু করেছিল। এর মধ্যে অপকর্মে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘এখনো বিভিন্ন এনজিও একইভাবে কাজ করছে। সে ধরনের তথ্য-প্রমাণ যাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশি-বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য। কিন্তু আমরা কাউকে ছাড় দেব না। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই দুইজন যদি না থাকতেন তাহলে এত সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হতো না। এ জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর