,

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১আগষ্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া রেলসেকশনের ইমামবাড়ি দক্ষিণ আউটার এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল থেকে ইমামবাড়ি রেলওয়ে ষ্টেশন এলাকায় ঘুরাফেরা করছিলেন প্রায় ৫০ বছর বয়সের ওই ব্যক্তি।
 এ সময় আখাউড়া রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি শেষে একটি মালবাহি কন্টেইনার ট্রেন চট্টগ্রাম যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশ। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে হাফ হাতা সাদা চেক শার্ট ছিল বলে ওসি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর