,

নয় বছর পর নাসিরনগর হাসপাতালে প্যাথলজি বিভাগের কার্যক্রম চালু

news-image
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে দীর্ঘ ৯ বছর পর চালু হয়েছে প্যাথলজি  বিভাগের কার্যক্রম। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় আজ(শনিবার) থেকে রোগীদের রক্ত-প্রস্্রাবসহ সব ধরনের পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।
এখন থেকে হাসপাতালের  প্যাথলজি বিভাগে(ল্যাব)রোগীদের কম খরচে অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। নির্ভরযোগ্য সূত্রের মতে লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কার্যক্রম নয় বছর বন্ধ ছিল। এতে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা  এলাকার গরিব অসহায় দুস্থ রোগীরা বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে রক্ত ও মলমূত্রের পরীক্ষা করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচএ) ডাঃ অভিজিৎ রায় প্রায় ৯ বছর ধরে প্যাথলজি বিভাগ(ল্যাব) কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে জানান আমি এখানে যোগদান করেই প্যাথলজি কার্যক্রম চালু করার জন্য উবর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। আজ থেকে এ কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে রোগীরা অধিকাংশ পরীক্ষা দ্রুত ও কম খরচে  সম্পন্ন করতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর