,

নবীনগরে নিখোঁজের ৮ দিন পর ছাএীর গলিত লাশ উদ্ধার

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের ৮ দিন পর এক মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা আক্তার নামের ১০ বছর বয়সী শিশুটি একটি মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের পূর্ব পাড়ায় একটি নির্জন পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ফাতেমার এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে।ফাতেমা শাহপুর পূর্ব পাড়ার সৌদি আরব প্রবাসী মো. আল আমিন ও পারভিন আক্তারের মেয়ে।

জানা গেছে, গত ২২ আগস্ট নিজ বাড়ি থেকেই ফাতেমা নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ মিলছিল না। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ফাতেমার এক আত্মীয় পুকুরের উত্তর পাড়ে মরদেহটি প্রথমে দেখতে পান। পরে আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।নিহতের স্বজন ও পুলিশের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সঙ্গে থাকা পোশাক দেখে লাশ শনাক্ত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হইয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর