,

তিস্তা ব্যারেজে অটোমেশন বিকল : ছয় কোটি টাকা জলে

news-image

রংপুর ব্যুরো : তিস্তা ব্যারেজের গেটগুলো এক সময় সুইচ দিয়ে, এমন কি কখনো কখনো হাতে উঠিয়ে বা নামিয়ে পানি ধরে রাখা বা ছাড়ার কাজ করতে হতো। তবে গেল বছর লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত ব্যারেজ পয়েন্টের পাইলট প্রজেক্ট হিসেবে অটোমেশন অপারেটিং সিস্টেম চালু করা হয়। কম্পিউটারে অনলাইনের মাধ্যমে গেটগুলো উঠানো-নামানোর ছয় কোটি টাকা ব্যয়ের এই সিস্টেম এক বছরের মাথায় বন্ধ হতে বসেছে ।

সপ্তাহের পাঁচ দিনেই অটোমেশন বিকল থাকায় সরকারের ছয় কোটি টাকার প্রকল্প কোন সুফল বয়ে আনছে না। এতে তিস্তাপাড়ের মানুষ এবং স্বয়ং পানিসম্পদ প্রতিমন্ত্রীও ক্ষোভ জানিয়েছেন।এবার এমন এক সময় তিস্তা ব্যারেজে অটোমেশন অপারেটিং সিস্টেম বিকল হয়েছে, যখন বর্ষার শুরুতেই ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখান থেকে পানি নেমে আসছে ভাটির দিকে।

তিস্তাপাড়ের ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী বাবুল হোসেন বলেন, নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান অটোমেশনের বরাদ্ধের টাকা ভাগাভাগি করে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি স্তরেই দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারে না।তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি গুলজার রহমান ব্যারেজের অটোমেশন অপারেটিং সিস্টেম ঠিক আছে দাবী করলেও বাস্তবে তা দেখাতে তিনি ব্যর্থ হন। তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর অটোমেশন কাজের ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস পূণর্ হলেই আমরা কাজের পুরো বিল তুলতে পারবো।’
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ অটোমেশন বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুক্তি অনুসারে অপারেটিং সিস্টেম বিকল হলে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি মেরামত করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। চুক্তির মেয়াদ শেষ হলে পানি উন্নয়ন বোর্ডই এটি দেখভাল করবে বলেও জানান তিনি।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী (যান্ত্রিক) সামছুজ্জোহা অটোমেশন বিষয়ে কোন কথা না বলে প্রতিবেদককে জানান ঘুষ দেওয়ার চেষ্টা করে। তথ্য না দিয়ে কেন টাকা দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বিষয়টি জানেন। আমি কোন বক্তব্য দিতে পারবো না। দুপুরে এসেছেন এজন্য খাবারের টাকা দিয়েছি।’এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা লুটে খাচ্ছে। তিনি অটোমেশন প্রকল্পের বিল বন্ধসহ দর্ুীতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর