,

রংপুরে এরশাদের কুলখানি অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি রংপুর মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে মরহুমের রুহের মাগফেরাত করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় এরশাদ পত্নী, জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য আনিছুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহল আমিন হাওলাদার, সেলিম ওসমান এমপি, লিয়াকত আলী খোকা এমপি, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারন সম্পাদক এসএম ইয়াসিরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রংপুর মহানগরীর উত্তম উচ্চ বিদ্যালয়, খটখটিয়া উচ্চ বিদ্যালয়, মহব্বতখা উচ্চ বিদ্যালয়, কেরানীরহাট স্কুল ও কলেজ, বড়বাড়ী উচ্চ বিদ্যালয়, লালকুঠি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুলাটোল আলিয়া মাদ্রাসা, নিউজুম্মাপাড়া প্রাইমারী স্কুল, রবাটসনগঞ্জ স্কুল এন্ড কলেজ, মাহিগঞ্জ বালিকা বিদ্যালয়, তালুক তামপাট উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার পালিচড়া উচ্চ বিদ্যালয়, সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়, মমিনপুর হাট দাখিল মাদ্রাসা, হরিদেবপুর পাগলাপীর উচ্চ বিদ্যালয় ও খলেয়া গঞ্জিপুর উচ্চ বিদ্যালয়সহ রংপুর বিভাগের প্রতিটি জেল-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৃথক পৃথক ভাবে কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে কুলখানী উপলক্ষে দোয়া মাহফিলের পরেই দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এসময় ছেলে সাদ এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর