,

চাকরির পড়ায় ‘আসক্ত’ স্বামীকে ডিভোর্স দিলেন নববধূ

news-image

নতুন বউ ঘরে। সেদিকে স্বামীর এতটুকু খেয়াল নেই। সারাক্ষণ ব্যস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে। ভারতের মধ্যপ্রদেশের নববিবাহিত তরুণী এক পর্যায়ে বিরক্ত হয়ে স্বামীকে ডিভোর্স দিয়েছেন। দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ডিভোর্সের কারণ হিসেবে ওই নারী স্বামীকে পড়ালেখার প্রতি ‘আসক্ত’ বলেছেন। তার দাবি, স্বামীর কাছে প্রতিনিয়ত তিনি অবহেলিত।

রাজ্যটির কাউন্সেলিং কর্মকর্তারা জানিয়েছেন, চাকরি প্রত্যাশী ওই যুবক পিএইচডি করা। তিনি বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের বিসিএসের মতো ভারতে এই পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়।

এক কর্মকর্তা বলেন, ‘ছেলেটি পরিবারের একমাত্র সন্তান। তার বাবা-মা ইদানীং অসুস্থ হওয়ায় তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয়।’ যুবকটি জানিয়েছেন, তার স্ত্রী বেশ কয়েক মাস হল বাবার বাড়ি চলে গেছেন। ফিরতে বললেও ফিরছেন না। তিনি নিজেও এখন ডিভোর্স চান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর