,

রাত ৯টা থেকে সব চায়ের দোকান বন্ধ রাখতে বললেন এসপি

news-image

বখাটেপনা বন্ধে সুনামগঞ্জে রাত ৯টা থেকে অলিগলির সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনার কথা জানান।

এসপি মিজানুর বলেন, ‘সুনামগঞ্জের মানুষজন ভালো। আমরা চাই সাংবাদিক ও পুলিশ মিলে এক সঙ্গে কাজ করার। আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাচ্ছি আমার জেলায় এসব হবে না।’তিনি বলেন, ‘আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ আমি মেনে নেব না। আমার সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।’

এসময় এসপি বলেন, অনেক সময় দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ছেলেরা আড্ডা দেয়। এটা কিন্তু সমাজের দৃষ্টিতে খারাপ। তাছাড়া ওই সময় অনেক ছেলে বখাটেপনা করে। তাই আমি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিতে চাচ্ছি- সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সকল চায়ের দোকার বন্ধ করে দিতে হবে।

তিনি বলেন, শুধু বাসস্টেশন ও লোক সমাগম এলাকাগুলো বাদ দিয়ে বাকি যে অলিগলিতে চায়ের দোকান বা টং রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। রাত ৯টার পর দলবদ্ধ আড্ডা মেনে নেওয়া হবে না।সাংবাদিকদের উদ্দেশে এসপি বলেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। তাই আপনাদের গাড়িতে নম্বর প্লেট, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স রাখবেন। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাছুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর