,

রানুর আরও একটি গান রেকর্ড করলেন হিমেশ

news-image

বিনোদন ডেস্কঃ সংগীত ভুবনে এখন আলোচনা কেবল রানু মণ্ডলকে নিয়ে। হঠাৎ করেই জীবনটা বদলে গেছে তার। রানাঘাটের রেলস্টেশনে গান গেয়ে বেড়ানো রানু এখন সবার চোখের মণি। হিমেশের সুরে সিনেমার গান গাওয়ার পর হইচই পড়ে গেছে তাকে নিয়ে।

রানুকে দিয়ে আরও একটি গান রেকর্ড করিয়েছেন হিমেশ। নতুন এই গান রেকর্ডের একটি ভিডিও শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন হিমেশ রেশমিয়া। সেই গান আপলোডের ঘণ্টা তিনেকের মধ্যেই দেড় লাখেরও বেশি ভিউ হয়েছে।

ইনস্টাগ্রাম হিমেশ লিখেছেন, ‘তেরি মেরি কাহানির পর হ্যাপি হার্ডি অ্যান্ড হীরের আর একটি গান ‘আদাত’ রেকর্ড করলেন রানু মন্ডল।’ এই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিংয়ের মতোই রানুর পাশে দাঁড়িয়ে আছেন হিমেশ এবং তাকে উৎসাহিত দিচ্ছেন। তবে এ গান রেকর্ডিংয়ের সময় রানুকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।

মূলত রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে যান রানু মন্ডল। এ গানই তাকে পৌঁছে দিয়েছে বলিউডের দরজায়। শুধু তাই নয় সালমান খান ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মণ্ডলকে।

https://www.instagram.com/p/B1xxoiNDyA_/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর