,

সিঙ্গেলদের সঙ্গী খুঁজে দিতে চীনের অভিনব পদ্ধতি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক- ট্রেনের নাম ‘লাভ এক্সপ্রেস’। ট্রেনের গন্তব্য চিনের বহু পুরনো শহর ঝাউ সুই। ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন রয়েছে নানা রকম খেলারও। কিন্তু এই ট্রেন ভ্রমণ সবার জন্য নয়। এই ট্রেন ভ্রমণ শুধু সিঙ্গেল যুবক-যুবতীদের জন্য। কী শুনে অবাক হচ্ছেন! ভাবছেন এমনও কি হয় নাকি!

হ্যাঁ! সিঙ্গেলদের সঙ্গী খুঁজে দিতে এই অভিনব পদক্ষেপ নিয়েছে চিনের চেংদু রেলওয়ে সংস্থা। চীনের প্রায় ২০ কোটি মানুষ সিঙ্গেল। তাদের সঙ্গী খুঁজে দিতেই এই অভিনব পদ্ধতি। সম্প্রতি লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গল যুবক-যুবতীকে ঘুরতে পাঠায় তারা। উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গলরা যাতে তাঁদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান।

চীনের এক স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনের সুত্রে জানা যায়, এক হাজার সিঙ্গলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। সিঙ্গলরা যাতে একে অপরের পছন্দ ভাল ভাবে জানতে পারেন, আরও ভাল করে বুঝতে পারেন এজন্য ট্রেনের মধ্যে অনেক রকমের খাবার এবং খেলাধুলার ব্যবস্থা করা হয়েছিল। গন্তব্য ছিল বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা ছিল ট্রাডিশনাল পারফরম্যান্সেরও। এক সঙ্গে হাজার জন বসে দেখেন সেই পারফরম্যান্স।

উল্লেখ্য, সঙ্গী পেতে এই আয়োজন এ বছরই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই ট্রেন চালানো হচ্ছে। রেলের দাবি, এই ট্রেনে যাত্রা করে অন্তত দশ জন খুঁজে পেয়েছেন তাঁদের পছন্দের সঙ্গীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর