,

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচী প্রকাশ

news-image

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সপ্তাহের সফরে ২৩ অক্টোবর পাকিস্তানে যাবে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে গত চার বছরের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তিনটি টি-টোয়েন্টি আর দুইটি ওয়ান ডে ম্যাচ হবে।

আগামী অক্টোবরের ২৩ তারিখ ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৬ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি। সিরিজের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

শেষ চার বছরের মধ্যে এটি হবে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় পাকিস্তান সফর। এর আগে ২০১৫ সালে দুইটি টি-টোয়েন্টি এবং দুইটি ওয়ান ডে ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজের সব ক’টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল করাচিতে।

এরপর ২০১৮ সালে পাকিস্তান নারী দল বাংলাদেশ সফরে এসেছিলেন। গেল বছর অক্টোবরে চারটি টি-টোয়েন্টি আর একটি ওয়ান ডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি সিরিজ হারলেও জিতেছিল ওয়ান ডে ম্যাচটি।

পাকিস্তান সিরিজের সময়সূচী: প্রথম টি-টোয়েন্টি: ২৬ অক্টোবর। দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৮ অক্টোবর । তৃতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর । প্রথম ওয়ান ডে: ২ নভেম্বর । দ্বিতীয় ওয়ান ডে: ৪ নভেম্বর। সিরিজের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর