রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দেশের সমকামী যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

news-image

দুজন দুই দেশের বাসিন্দা। তার পরও প্রথম আলাপে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। এক সময় সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। দূরত্বটা কখনোই তাদের প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাইতো দুজনই মিলেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা। তবে বিয়ের পরপরই সমকামী ওই যুগলের ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সমকামী ওই যুগলের নাম- বিয়াঙ্কা মায়েলি এবং সাইমা। তাদের মধ্যে বিয়াঙ্কা ইন্দো-কলোম্বিয়ান খ্রিস্টান আর সাইমা পাকিস্তানি। দেশ বা ধর্মের বেড়াজাল কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারেনি তাদের সম্পর্কে। বর্তমানে দুজনেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তাদের দুজনের আলাপ। সেখান থেকে বন্ধুত্ব-প্রেমের শুরু। এর পর যখন তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যেন দুজনই তাদের দেশীয় ঐতিহ্য বজায় রেখেই অনুষ্ঠান করবেন। সেই মতো শুরু হয় প্রস্তুতি। মেহেন্দি থেকে রিসেপশন সব কিছুতেই ছিল সেই ছোঁয়া।

মেহেন্দির দিন বিয়াঙ্কা-সাইমা বেছে নিয়েছিলেন গোলাপি রং। বিয়াঙ্কার পরনে ছিল গোলাপি লেহেঙ্গা, আর সাইমা পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা পাজামা সঙ্গে গোলাপি ব্রোকেডের জ্যাকেট। বিয়ের দিন শুধুমাত্র আংটি বদল ছাড়া অন্য কোনো অনুষ্ঠান ছিল না।

এদিন বিয়াঙ্কা পরেছিলেন আইভরি রঙা ফ্লোরাল প্রিন্টের শাড়ি। পুরো শাড়িতেই ছিল ভারী সিক্যুইনের কাজ। গলায় মুক্তোর সেট, আংটি, হাতে সোনার বালা আর ছিল মাঙ্গটিকা। তাদের বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইাক বিল্লাল হুসেন কাজিমভ।

অন্যদিকে সাইমাকেও অপূর্ব লাগছিল কালো রঙের ট্র্যাডিশনাল শেরওয়ানিতে। পুরো শেরওয়ানি জুড়েই ছিল সোনালি রঙের এমব্রয়ডারি। গলায় মোতির মালা ও ম্যাচিং স্টোল। সেইসঙ্গে সাইমা পরেছিলেন অ্যাভিয়েটার ফ্রেমের চশমা।

সব মিলিয়ে চোখ ফেরানো যাচ্ছিল না এই সমপ্রেমী যুগলের থেকে। ক্যালিফোর্নিয়াতে বিয়ের পর্ব মিটতেই তাদের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই প্রশংসা করছেন বিয়াঙ্কা-সাইমার এই ট্র্যাডিশনাল সাজ-পোশাকের।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর