,

বাংলাদেশ দলের নতুন ফিজিও ঢাকায়

news-image

স্পোর্টস ডেস্ক : আজ (শনিবার) পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করছিলেন স্থানীয় ফিজিও বায়োজিদ ইসলাম। কাল রোববার থেকে তার জায়গা নিয়ে নিচ্ছেন নতুন ফিজিও, দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজ সকালেই ঢাকায় চলে এলেন টাইগারদের নতুন ফিজিও। সকাল সাড়ে দশটার দিকে রাজধানীতে পা রেখেছেন জুলিয়ান। যথারীতি তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওয়াসিম খান।

ধারণা করা হচ্ছে, আগামীকাল জাতীয় দলের বহরের সাথে চট্টগ্রাম যাবেন জুলিয়ান। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের। ওই টেস্টকে সামনে রেখে দল নিয়ে কাজ করবেন নতুন ফিজিও।

আফগানিস্তানের বিপক্ষে একটিই টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর