,

হালকা বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : চারটি অঞ্চলে অল্প, দুটি অঞ্চলে সামান্য বৃষ্টি ছাড়া শুক্রবার সারাদেশে কোনো বৃষ্টিপাত ছিল না। বরং দাবদাহ চলছে দেশের বেশিরভাগ অঞ্চলে। গতকাল রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাসহ ৫টি অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, ঈশ্বরদী, দিনাজপুরসহ ১৫টি অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির উপরে। বাকি অঞ্চলগুলোতে ৩৩ ও ৩৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

এ অবস্থায় শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপটি দুর্বল অবস্থায় রয়েছে। দেশে মৌসুমি বায়ু কম সক্রিয়।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার সকালে থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে। সকাল ১০টা থেকে ঢাকায় কোথায় কোথায় হালকা বৃষ্টিও হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনি ও রোববার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় শনিবার সূর্য উঠেছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর