,

ব্যক্তিগত সহকারীকে পদত্যাগ করালেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারহাট পদত্যাগ করেছেন। একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের পরিবারের তথ্য সাংবাদিকদের জানানোর কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে হলো।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েস্টারহাট।

তিনি সেখানে ট্রাম্পের পরিবার ও অন্য সদস্যদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তা জানার পরই তাকে পদত্যাগ করতে বলেন।

একাধিক মার্কিন সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। সিএনএন বলছে, ওয়েস্টারহাড সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশ না করার ব্যাপারটি ভুলে যাওয়ার কারণেই তাকে পদত্যাগ করতে হলো। কেননা এক সাংবাদিক হোয়াইট হাউসকে তার নাম বলেছিলেন।

ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসের সামনেই ছিল ওয়েস্টারহেডের কার্যালয়। তাকে মার্কিন গণমাধ্যমগুলে ট্রাম্পের ‘দ্বাররক্ষী’ বলে অভিহিত করে আসছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তার ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন।

নিউইয়র্ক টাইমস বলছে, ওয়েস্টারহেড এখন হোয়াইট হাউসের একজন ‘বিচ্ছিন্ন কর্মী’ এবং তাকে হোয়াইট হাউসে আর প্রবেশের অনুমতি দেয়া হবে না।

সাবেক এক কর্মকর্তা সিএনএন-কে বলেছেন, ট্রাম্পের সঙ্গে ওয়েস্টারহেডের সম্পর্ক ছিল ‘খুবই ঘনিষ্ঠ’, তবে ট্রাম্পের কাছে পরিবার খুবই স্পর্শকাতর একটি বিষয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর