,

সালমার গানে মডেল হলেন অহনা

news-image

বিনোদন প্রতিবেদক : পুরনো গানের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। গানটির শিরোনাম ‘মন মাঝি’। এটি প্রকাশ হয় ২০১৭ সালে। সেই সময় গানটির লিরিকাল ভিডিও খুব জনপ্রিয় হয়েছিল।

নতুন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনাকে। হৃদয় ছোঁয়া গল্পের চমৎকার একটি চরিত্রে দেখা যাবে তাকে। এখানে অহনার বিপরীতে আছেন নবাগত মডেল রোমিও।

এছাড়া ‘মন মাঝি’ নামে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রিফাত চৌধুরী জিদান ও শিশু শিল্পী আজান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আহমেদ শাকিল নিশান।

গানটির কথা ও সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ‘মন মাঝি’ মিউজিক ভিডিওটি বুধবার (২৮ আগস্ট) জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

জনপ্রিয় ক্লোজআপ তারকা সালমা এই মিউজিক ভিডিও নিয়ে বলেন, ‘মন মাঝি’ গানটি আমার ১১তম একক অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। তখন এটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। আশা করি ‘মন মাঝি’ গানের ভিডিওটিও হিট হবে।’

অ্যালবামের গানগুলো ছিল ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর