,

মিন্নি কখন মুক্তি পাবেন?

news-image

নিজস্ব প্রতিনিধি : বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্ট থেকে জামিন পেলেও কারামুক্তি পেতে আরও কয়েক ধাপ পার করতে হবে। এসব ধাপ অতিক্রম করলেই কেবল তার মুক্তি মিলবে।

তবে রাষ্ট্রপক্ষ যদি আপিল বিভাগে আবেদন করে সেক্ষেত্রে প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

হাইকোর্টে মিন্নির জামিন আবেদনের পক্ষে থাকা আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বলেন, বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাইকোর্টের দেওয়া জামিনের রায় বের হওয়ার পর এটা বরগুনা আদালতে পাঠানো হবে। এরপর সেখানে জামিননামা দাখিল করা হবে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে আদেশটি। কারাকর্তৃপক্ষ আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তাকে মুক্তি দেবেন।

তিনি বলেন, এরমধ্যে রাষ্ট্রপক্ষ যদি আপিল বিভাগে আবেদন করেন, আর আপিল বিভাগ যদি হাইকোর্টের রায় স্থগিত করেন তাহলে মিন্নি আর বের হতে পারবেন না। তবে হাইকোর্টের রায় বহাল থাকলে তো মুক্তিতে বাধা থাকবে না।

এদিকে বৃহস্পতিবার রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানিয়েছে তারা আপিল বিভাগে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর