,

হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেবে পাকিস্তান: ইমরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘন’ থেকে দৃষ্টি এড়াতে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে হামলা চালাতে পারে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান তার সমুচিত জবাব দেবে। খবর ইউএনবি’র।

শুক্রবার ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান বলেন, যদি হামলা হয়, তাহলে ভারতের নরেন্দ্র মোদি সরকারকে সমুচিত জবাব দেবে পাকিস্তান। ‘প্রত্যেকটি ইটের জবাব পাথর দিয়ে দেয়া হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেকোনো হামলার জবাব দেয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তান-ভারতের যেকোনো যুদ্ধ কেবল দক্ষিণ এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে ইমরান বলেন, ‘পুরো বিশ্বে এর প্রভাব পড়বে।’ আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি তিনি তুলবেন বলে জানান। তিনি আরও জানান, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়ার পর থেকে প্রায় চার সপ্তাহ ধরে সেখানকার জনগণ জরুরি অবস্থার মধ্যে জীবনযাপন করছে।

কাশ্মীরের জনগণের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থনের নিশ্চিয়তার কথা জানিয়ে ইমরান খান আশা প্রকাশ করে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর শিগগির স্বাধীনতা পাবে। মোদিকে ‘ফ্যাসিস্ট’ ও ‘এডলফ হিটলার’ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, তিনি কাশ্মীরে মুসলিমদের ওপর গণহত্যার আশঙ্কা করছেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে মোদি শেষ কার্ডটি খেলে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ‌দিকে বৃহস্পতিবার ভারত বলেছে, তাদের কাছে তথ্য আছে যে পাকিস্তান কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ অনুপ্রবেশের চেষ্টা করছে। এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল গফুর বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হয়ে কাউকে নিয়ন্ত্রণ রেখা পার হতে দেবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর