সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলের মধ্যে ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করে হইচই ফেললো প্রিয়াঙ্কার বোন (ভিডিওসহ)

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মীরা চোপড়া। খেতে গেছিলেন আমেদাবাদের একটি পাঁচতারা হোটেলে। সেখানে খাবারে কামড় বসিয়ে তিনি দেখেন প্লেটের মধ্যে মাছির লার্ভা। পাঁচতারা হোটেলে এরকম কান্ড দেখে স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেন এবং লেখেন যাতে সাধারণ মানুষের সাথে এমন হয়রানি না হয় সেইজন্য এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আগামী ১৩ সেপ্টেম্বর রিলিজ করবে ‘সেকশন ৩৭৫’ সেখানে অক্ষয় খান্না এবং রিচা চাড্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মীরা।