,

‘জীবিত এরশাদের চেয়ে মৃ’ত এরশাদ বেশি শক্তিশালী’- জিএম কাদের

news-image

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহপট্টিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃ’ত এরশাদ অনেক বেশি শক্তিশালী।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। তিনি অনেক স্বপ্নই পূরণ করতে পারেননি। আমরা তার স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। আমরা তার স্বপ্ন বাস্তবে পরিণত ও অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। অসীম জনপ্রিয়তা নিয়েই হুসেইন মুহম্মদ এরশাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন।

অনুষ্ঠানে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেন, আমি আপনাদের কাছে শুধু তার (এরশাদ) জন্য দোয়া চাই, আর কিছুই চাই না। তার রুহের মাগফেরাত কামনায় আপনারা জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন আর তার মৃ’ত্যুর পর উন্নয়নের এই ধারা রক্ষা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি নিয়ে অনেক লেখালেখি হয়। কিন্তু জাতীয় পার্টিতে কোনো ভাগ নাই। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। এরশাদ অনেক উন্নয়ন করেছেন। সে কারণেই তাঁর চারটি জানাজাতে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এরশাদের উন্নয়নই প্রমাণ করে আগামীতে আমরা আবারো এককভাবে ক্ষমতায় যাবো। দেশে এখন ধান-চালের দাম নেই। দেশের মানুষ অতিষ্ঠ। এ নিয়ে আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে আমরা ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করবো।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর