,

আ’লীগ ক্ষমতায় আসুক যারা চায়নি, তারাই লীগের বড় নেতা হয়ে যাচ্ছে: শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে পর পর চারবার আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়, চারদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যাদের ওপর জনগণের ভিত্তি বা আস্থা নেই, তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নেই।

তিনি বলেন, যারা সরকারকে আঘাত দেয়ার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনাকে টার্গেট করছেন, যারা খন্দকার মোশতাকের বংশধর, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন, নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। যারা আওয়ামী লীগের ভালো চায়নি, তারাই এখন বড় কথা বলছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যারা চায়নি, তারাই আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছে। যারা ত্যাগী তারা পেছনে চলে যাচ্ছে। যাদের রাজনীতি করার কথা না, যাদের কাজ জনগণের জন্য, জনগণের বেতনের ট্যাক্সের পয়সায় লালিত-পালিত হচ্ছে, তারাও এখন দেখি লোকাল পলেটিক্সে (স্থানীয় রাজনীতিতে) যুক্ত হতে চান।

হুশিয়ারি উচ্চারণ করে একাধিকবারের এ সংসদ সদস্য বলেন, যারা খেলায় নেমেছেন আমাদের ভেতরে এবং বাইরে; একেকজনকে টার্গেট করাচ্ছেন; আওয়ামী লীগের শক্তি কমিয়ে দিবেন মনে করে। যদি কেউ গেম খেলতে চেষ্টা করেন, কেউ যদি শেখ হাসিনার কর্মীদের ফুলের আচড় দেয়ার চেষ্টা করেন, নারায়ণগঞ্জ কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠবে। জাতির পিতার কর্মীদের নিয়ে এই শপথ করলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর