,

১ সেপ্টেম্বর থেকে সারাদেশে কোচিং সেন্টার বন্ধ

news-image

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেড় মাসের জন্য রাজধানীসহ সারাদেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীন রাজধানীসহ সারাদেশের ১৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবীব জানান, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বরাবরই সর্বোচ্চ সততার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে।

স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারক রয়েছেন। বরাবরের মতো এবারও সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এজন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গত ২৭ আগস্ট থেকে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। প্রথম দুদিনে ৪৬ হাজার আবেদন জমা পড়ে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের গ্রহণ করা হবে। আগামী ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। তার মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ আসন, ৮২টি মুক্তিযোদ্ধা ও ২০টি উপজাতি কোটা। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা