,

স্বামী-সন্তানকে ছেড়ে ইউপি সদস্যের হাত ধরে পালালেন মহিলা ভাইস চেয়ারম্যান

news-image

প্রেম মানে না সমাজ, প্রেম মানে না বয়স – কবির এই কথাকে সত্য প্রমাণ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় (প’রকীয়ার জের ধরে) একটি চাঞ্চল্যকর বিয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম (৪০) প’রকীয়ার টানে স্বামী ও দুই সন্তান ছেড়ে বহুবিবাহের নায়ক উপজেলার তালুককানুপুর ইউপি সদস্য মথুরাপুর গ্রামের রেজাউল করিমের (৪৫) হাত ধরে উধাও হয়ে যান।

অবশেষে নিশ্চিত হওয়া গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা ও ইউপি সদস্য রেজাউল ৫ লাখ ১০১ টাকা দেনমোহর ধার্য (কাবিন) করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ব্যাপারে শাকিলার সাবেক স্বামী আব্দুর রাজ্জাক ভোলা বলেন, মা মরে গিয়ে যদি (দুটি) সন্তান এতিম হয়, তখন মা-হারা ওই সন্তানকে বাবা সান্ত্বনা দিয়ে বোঝাতে পারেন। কিন্ত মা বেঁচে থাকতেই যদি দুটি সন্তান এতিম হয়, তখন ওই সন্তান দুটিকে বাবা কী দিয়ে বোঝাবেন?

গত এক সপ্তাহ যাবৎ গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম প’রকীয়ায় আসক্ত হয়ে ইউপি সদস্যের হাত ধরে পালিয়ে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী বলেন, গরিব বলে যাকে দলমত-নির্বিশেষে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল, সেই স্বামী ভোলা মিয়া ও দুই সন্তানের মুখে চুনকালি দিয়েছেন শাকিলা। তিনি শুধু স্বামী-সন্তানদের মুখেই চুনকালি দেননি, গোবিন্দগঞ্জ উপজেলার ভোটারদেরও অপমান করেছে।

উল্লেখ্য, ইউপি মেম্বার রেজাউল এর আগেও তিনটি বিয়ে করেছেন। শাকিলা ওই মেম্বারের চতুর্থ স্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর