,

চাচী-ভাতিজার প্রেম! অতঃপর….

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : কুলসুম বেগম, বয়স ৩২ বছর। সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা সে। ঘরে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তালাক দেয় স্বামী। কাজের সন্ধানে পাড়ি জমায় ঢাকায়। সেখানে গার্মেন্টসে কর্মরত অবস্থায় স্বামীর আপন ভাতিজা মিটুলের (২৮) সাথে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। প্রেম থেকে বিয়ে!
দুজন ঢাকাতেই ঘর-সংসার করছিলেন। স¤প্রতি তারা ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে এলে ছেলের চাইতে মেয়ের বয়স বেশি হওয়ায় কলহের সৃষ্টি হয়। শালিস-বৈঠকের পর সংসার করতে থাকেন কুলসুম।
কুলসুমের অভিযোগ, বাড়িতে এসে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিটুল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ধারালো বেøড দিয়ে তার লিঙ্গ কেটে ফেলেন কুলসুম। পরে মিটুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিটুলকে রামেকে ভর্তি করা হয়েছে এবং তার স্ত্রী কুলসুমকে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর