,

জানা গেলো প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের তারিখ

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের চিন্তা করা হচ্ছে। চারটি ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হলেও সব জেলায় একত্রে ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়। মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মে প্রথম ধাপ, ৩১ মে দ্বিতীয় ধাপ, ২১ জুন তৃতীয় ধাপ এবং ২৮ জুন চতুর্থ ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর