,

অতিরিক্ত ফি নেয়া কলেজের তালিকা তৈরি হচ্ছে

news-image

দেশের বেসরকারি কলেজগুলোতে অতিরিক্ত সেশন ফি আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শুধু সেশন ফি নয়, অনেক বেসরকারি কলেজে চার-পাঁচগুণ বেশি টাকায় বই, খাতাসহ শিক্ষা উপকরণ কিনতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বেসরকারি কলেজের তালিকা চাওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) মন্ত্রণালয়ে এ তালিকা পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়, অতিরিক্ত ফি আদায় করা বেসরকারি কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম্য সীমা অতিক্রম করেছে। অনেক কলেজে শিক্ষার্থীদের কলেজ ড্রেসও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিতে বাধ্য করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা পাওয়ার পর মাউশি কর্মকর্তারা এসব কলেজের তালিকা তৈরিতে কাজ শুরু করেছেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর