সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কপাল পুড়ল সুজনের

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজার পদে বির্তকিত কাউকে আর রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তাই আগামী দুই বছরের জন্য অভিজ্ঞ কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা বোর্ডের। এমনটাই জানিয়েছেন দুই বোর্ড পরিচালক আকরাম খান ও জালাল ইউনুস। এ জন্য কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তিও দেবে ক্রিকেট বোর্ড।

কখনো ম্যানেজারের ভূমিকায় আবার কখনো কোচের ভূমিকায় লম্বা সময় থেকেই বাংলাদেশ দলের সাথে আছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু এই দুই পদে থেকেই ২০১৫ সালের পর সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ক্যাসিনোতে গিয়ে দায়িত্বের প্রতি অবহেলা সুজনের স্পস্টই ফুটে উঠে।

এ নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন ম্যানেজার নিয়োগ দেবে বিসিবি। নির্দিষ্ট একটি সিরিজ নয়। লম্বা সময়ের জন্য এ পরিকল্পনা বোর্ডের। কিছুদিনের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি দেবে বোর্ড। তবে, এ ক্ষেত্রে সাবেক ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে।বাস্তবিক অর্থে লঙ্কান সফরের ওই ঘটনার পর ক্রিকেট বোর্ড বিব্রত।