শের-ই-বাংলা মেডিকেলের পরিচালকের শাওমি মোবাইল বি’স্ফোরণ
বরিশালে শাওমি মোবাইল ফোন কোম্পানির এমআই এ-১ মডেলের একটি ফোনের বি’স্ফোরণ ঘটেছে। শুক্রবার ভোরে ফোনটি চার্জে থাকাবস্থায় বি’স্ফোরণ ঘটে। ফোনটি ব্যবহার করতেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেনের ছেলে সাদমান বাকির সাহাব।
পরিচালক ডা. মো. বাকির হোসেন তার ফেসবুক আইডিতে ছবি দিয়ে ফোন বি’স্ফোরণের ঘটনা জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে উল্লেখ করেন, ফজরের নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনো কিছু বি’স্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম মোবাইল বি’স্ফোরণ!
পরিচালক ডা. এসএম বাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফোনটি তার ছেলে সাদমান বাকির সাহাব ব্যবহার করতো। রাতে চার্জ দিয়ে সাদমান ঘুমিয়ে ছিল। ভোরে চার্জে থাকা অবস্থায় বি’স্ফোরণ ঘটে। বি’স্ফোরণে বড় কোনো ক্ষতি বা আ’গুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে। এছাড়া বি’স্ফোরণে ফোনের বেশিরভাগ যন্ত্রাংশই পু’ড়ে গেছে।
জিয়াউদ্দিন চৌধুরী, কান্ট্রি জিএম, শাওমি বাংলাদেশ, এ সম্পর্কে বলেন,শাওমিতে পণ্যের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আমরা নিশ্চিত করি যে, আমাদের পণ্যগুলি সর্বোচ্চ মানে তৈরি কিনা তা নিশ্চিত করতে কঠোর মানের পরীক্ষার মধ্য দিয়ে যায়। তবে, অবৈধভাবে দেশের বাজারে যেসব পণ্য আসে সেগুলোর গুণগত মান বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক থাকে না। অবৈধভাবে আসা পণ্য কিনে থাকলে সেসব পণ্য ব্যবহারে অনেক সময় নানান দুর্ঘটনাও ঘটে থাকে, সেক্ষেত্রে ঐ পণ্যের ব্র্যান্ডকে দায়ী করা একেবারেই অনুচিত হবে।
গতকাল বরিশালে ঘটে যাওয়া ঘটনা তদন্ত করতে আমরা বরিশালের ঐ ব্যবহারকারীর সাথে যোগাযোগ করেছি এবং জানতে পেরেছি তিনি যে ফোনটি ব্যবহার করছিলেন, তা অননুমোদিত ছিল। পণ্যটি নকল কিনা তাও খতিয়ে দেখতে আমরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছি। ব্যবহারকারীর সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করতে আমরা আমাদের গ্রাহকদের সবসময়ই অনুমোদিত পণ্যগুলি কিনতে অনুরোধ করে থাকি। আমরা এটাও বলতে চাই, যে ঘটনাগুলি ঘটছে সেগুলো সাধারণতা অবৈধভাবে আসা ফোন কেনার অভ্যাসের কারণেই ঘটছে এবং সবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা এড়াতে পণ্য কেনার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত।










