বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে প্রা’ণ গেল স্বামীর

news-image

বগুড়ায় স্ত্রীকে শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে সড়ক দু’র্ঘটনায় সোহেল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নি’হত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দু’র্ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী ফারজানাসহ আটজন আ’হত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নি’হত সোহেল হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামের মাওলানা সোলায়মান ফকিরের ছেলে। তিনি মোলামগাড়ি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। সোহেলের স্ত্রী ফারজানার পরীক্ষাকেন্দ্র ছিল বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়। সকালে সোহেল তার স্ত্রী ফারজানা, অপর পরীক্ষার্থী তানিয়াসহ ৯ জন একটি মাইক্রোবাসে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে বগুড়ার ওই কেন্দ্রের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি পরীক্ষাকেন্দ্রের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলের ড্রামবোঝাই ট্রাকের সঙ্গে ‘সং’ঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আ’হত সোহেল, তার স্ত্রী ফারজানা, পরীক্ষার্থী তানিয়া, চালক পীযুষসহ ৯ জনকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা সোহেলকে মৃ’ত ঘোষণা করেন।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁ’ড়ির এএসআই আবদুল কুদ্দুস জানান, আ’হতদের মধ্যে ফারজানা, তানিয়া ও পীযুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু