বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ই’ভটিজিং করায় পুলিশকে তরুণীদের জুতাপেটা 

news-image

রাজশাহী মহানগরীতে মদ্যপ অবস্থায় ই’ভটিজিং করার অভিযোগে এক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছে কয়েকজন তরুণী।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।এ ঘটনার পর মহানগরীর রাজপাড়া থানা পুলিশ ওই ইভটিজার পুলিশ কনস্টেবলকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সাব্বির হোসেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত ছিলেন তিনি। এ ঘটনার পর রাতেই তাকে পবা থানা থেকে প্রত্যাহার দেখানো হয়েছে। এখন তাকে রাজশাহী মহানগর পুলিশ লাইনে রাখা হয়েছে। কনস্টেবল সাব্বির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে আরএমপি।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাব্বির হোসেন মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাসায় পরিবার সহ নিয়ে ভাড়া থাকেন। তিনি প্রায় প্রতিদিনই বাজারে বসে নারীদের উত্তক্ত্য করতেন। বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় এলাকার এক তরুণীকে কটূক্তি করেন এই কনস্টেবল।

পরে ওই তরুণী পায়ের জুতা খুলে পুলিশ সদস্য সাব্বিরকে পেটাতে শুরু করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজনতরুণীও তাকে পেটান। এ ঘটনাটি দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন পালিয়ে গিয়ে একটি বাসায় ঢুকেন পড়েন সাব্বির হোসেন। কিন্তু এলাকার লোকজন ওই বাড়িটি ঘিরে রাখেন। যা উত্তেজনায় রুপ নেয়। এ খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল কনস্টেবল সাব্বিরকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এরপরওই এলাকার পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, সাব্বির মাদক সেবন করেছেন কিনা তা জানতে ‘ডোপ টেস্ট’ করানোর জন্য আটকের পর রাত ১১টার দিকে পুলিশ সদস্যকে লক্ষ্মীপুর এলাকায় ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি রোগ নির্ণয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে রোগ নির্ণয় কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।

রাত ১১টা ১৫ মিনিটে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পুলিশের পিকআপ ভ্যানে সাদাপোশাকে কনস্টেবল সাব্বির হোসেনকে বসে থাকতে দেখা যায়। ওই সময় গাড়ির পাশে দাঁড়িয়ে রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান মুঠোফোনে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের বিষয়টি জানিয়ে তিনি এখন তাদের করণীয় সম্পর্কে জানতে চাইছিলেন।

এ সময় কনস্টেবল সাব্বির হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা একটা দুর্ঘটনা। সাব্বির বলেন, ‘অল্প একটু খাই। এ সময় সাংবাদিক দেখে পিকআপ ভ্যানটি দ্রুত সেখান থেকে রাজপাড়া থানায় নিয়ে চলে যাওয়া হয়।’ এ সময় সাংবাদিক দেখে পিকআপ ভ্যানটি দ্রুত সেখান থেকে রাজপাড়া থানায় নিয়ে চলে যাওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস শুক্রবার (৩০ আগস্ট) সকালে বলেন, কনস্টেবল সাব্বির হোসেনের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেয়নি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠেছে তাই তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে পুলিশ লাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু