,

এক পুরুষের ১০০ স্ত্রী!

news-image

একজন রাজার প্রধান দায়িত্ব দেশ শাসন করা। ক্যামেরুনের বাফুটের রাজা দ্বিতীয় আবুম্বির রাজ্য চালনায় কতটুকু সফল সেটি নিয়ে যতো আলোচনাই থাকুক না কেন একটি জায়গায় অবশ্য তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন।রাজা দ্বিতীয় আবুম্বি সংসার করছেন একসাথে শত রানি নিয়ে। রাজ্য পরিচালনায় তার দক্ষতা, জনপ্রিয়তা সব কিছু ছাপিয়ে বারবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রাজা দ্বিতীয় আবুম্বি।

মজার বিষয় হলো, এই একশ রানিকেই বিয়ে করেননি আবুম্বি। সেখানকার প্রথানুযায়ী, রাজা মারা গেলে তার উত্তরসূরি এই সব রানির দায়িত্ব গ্রহণ করেন। এর বাইরে বিয়েও করতে পারেন তিনি।স্থানীয় প্রথা অনুযায়ী, রাজ্য প্ররিচালনার ক্ষেত্রে সফল এবং বীরত্তের পরিচয় দিতে পারেন রাজার উত্তসূরিদের মধ্যে থেকে এমন একজন পরবর্তীতে রাজা হন। সেই সঙ্গে তার পূর্ববর্তী রাজাদের স্ত্রী অর্থাৎ তার মা, দাদিসহ সকলেই রানী হয়ে থাকে।

আমুম্বির তৃতীয় স্ত্রী রানি কনস্ট্যান্স বলেন, সব সফল মানুষের পেছনেই একজন সফল ও ধৈর্যশীল স্ত্রী থাকেন। আমাদের ঐতিহ্যে আছে, যখন তুমি রাজা হবে, রাজার সবচেয়ে বয়সী রানি ছোটদের দেখাশোনা করেন। এমনকি রাজাকেও শিখিয়ে-পড়িয়ে নেন। কারণ রাজা আগে রাজা ছিলেন না, ছিলেন রাজপুত্র। তাকে রাজকার্য শেখানোর জন্য বড় স্ত্রীর ভূমিকা প্রধান। রানিদের অবদানের কথা আবুুম্বি নিজেও অবলীলায় স্বীকার করে নিয়েছেন। রানিদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, রানিরা সবকিছু বোঝেন এবং আমাকে রাজকার্যে পরামর্শ দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর