,

ক্রিস কেয়ার্নস এখন বাসস্ট্যান্ড পরিষ্কার করেন!

news-image

স্পোর্টস ডেস্ক : নব্বইয়ের দশকে ক্রিকেট মাতিয়ে রাখা নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস এখন নিজ দেশে মানবেতর জীবনযাপন করছেন। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিশাল খ্যাতি অর্জন করা এই ক্রিকেটার এখন সংসার চালাতে বাসস্ট্যান্ড পরিষ্কার করার কাজ করেন। প্রতি ঘন্টায় তার আয় মাত্র ১৭ ডলার‍!

আন্তর্জাতিক ক্রিকেটে ৮২৭৩ রান এবং ৪০২ উইকেটের অধিকারী এই কিউই অলরাউন্ডার তার মাঠের উজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি কোঁকরা চুল এবং চেহারার জন্য নারী হৃদয়েও আলোড়ন সৃষ্টি করেছিলেন।

২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে ১১৩ বলে ১০২ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে প্রথম এখন পর্যন্ত একমাত্র আইসিসি ইভেন্টের ট্রফি জেতানোর নায়ক কেয়ার্নস।

নিউজিল্যান্ডের হয়ে জীবনের শেষ টেস্ট তিনি খেলেন ২০০৪ সালে। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে কেয়ার্নস ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

অতি উজ্জ্বল ক্যারিয়ারে অবশ্য কালির দাগও কেয়ার্নসের নামের পাশে রয়েছে। ২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সাবেক কর্মকর্তা ললিত মোদি টুইট করে দাবি করেন, ২০০৮ সালে ক্রিস কেয়ার্নস ম্যাচ ফিক্সিং করেছেন। কেয়ার্নস এর প্রতিবাদে ললিত মোদির বিরুদ্ধে মামলা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে পেয়ে যান বিশাল অংকের টাকা।

কিন্তু সাবেক কিউই ক্রিকেটার লুই ভিনসেন্ট এবং ব্র্যান্ডন ম্যাককালাম ওই সময় জানান, তাদেরকেও ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস! পরবর্তী সময় ভিনসেন্টের নাম জড়িয়ে পড়ে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে। এর জন্য তাকে আজীবন নিষিদ্ধ করা হয়।

এরপর ২০১৩ সালে আইপিএলে ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। আইপিএল দল চণ্ডিগড় লায়ন্সের হয়ে তিনি ফিক্সিং করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগের তীর ছোঁড়া হয়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

এই মামলার জন্যই ধীরে ধীরে সব হারাতে থাকেন কিউই অলরাউন্ডার। একপর্যায়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে ট্রাক ড্রাইভার হিসেবেও কাজ করতে হয়েছে! নিজের সংসার চালাতে এখন তিনি অকল্যান্ডের একটি বাসস্ট্যান্ড পরিষ্কার করার কাজ করেই জীবিকা নির্বাহ করছেন ঘণ্টায় ১৭ ডলারের বিনিময়ে‍!

বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস কেয়ার্নসের স্ত্রী মেল ক্রোসার বলেন, পরিবার চালানোর জন্য তার আর কোনো পথ খোলা ছিল না।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১