,

মিন্নির জামিন মিললো যে ৫ বিষয় বিবেচনায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ৫টি বিষয় বিবেচনা করে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী ও নিহতের স্ত্রী মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিষয়গুলো উল্লেখ করে হাইকোর্ট বলেন, সুতরাং আসামি কর্তৃক তদন্ত প্রভাবিত করার কোনো সুযোগ না থাকায় সর্বোপরি ফৌজদারী কার্যবিধির ৪৯৮, ৯৭ ধারার ব্যতিক্রম অর্থাৎ আসামি একজন নারী। এ বিষয়গুলো বিবেচনা করে আমরা তাকে জামিন দেয়া ন্যায়সঙ্গত মনে করছি। তাই জারি করা রুলটি আমরা যথাযথ ঘোষণা করলাম।

মিন্নির জামিনের ক্ষেত্রে আদালতের বিবেচনায় উল্লেখিত ৫ বিষয় হল- এজাহারে আসামির (মিন্নি) নাম উল্লেখ না থাকা, গ্রেপ্তার পূর্ব পর্যন্ত দীর্ঘ সময় স্থানীয় পুলিশ লাইনসে তাকে আটক ও গ্রেপ্তারের প্রক্রিয়া, আদালতে হাজির করে রিমান্ড শুনানির সময়ে আইনজীবী নিয়োগের সুযোগ না পাওয়া, ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার আগেই আসামির দোষ স্বীকার সম্পর্কিত জেলা পুলিশ সুপারের বক্তব্য, তদন্তকারী কর্মকর্তার মতে মামলার তদন্ত শেষ পর্যায়ে।

এছাড়াও মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে এই দুই শর্তে আদালত তার জামিন আদেশ দেন। শর্ত ভাঙলে তার জামিন বাতিল করতে পারবেন বিচারিক আদালত। জাগরণ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর