,

ভক্ত আবদুর রবের নিমন্ত্রণে নাসিক মেয়র আইভী

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে ভক্ত আবদুর রব এর নিমন্ত্রণে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকা ঘুরে গেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বুধবার সন্ধায় ওই ওয়ার্ডের বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধণ শেষে মেয়র আইভী তার ভক্ত ব্যবসায়ী আবদুর রব এর এম এন ঘোষাল রোডস্থ বাস ভবনে সবাইকে নিয়ে হাজির হন। মেয়রের সফর সঙ্গী হিসেবে রবের আয়োজনে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা আক্তার বিভা হাসান,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এদিকে আবদুর রবের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখা’র যুগ্ম সম্পাদক বশিরউদ্দিন আহমেদ রতন খান,নূর মোহাম্মদ,আবুল কাশেম,আবুল বাসেদ,আবদুর রশীদ,মোঃ ইব্রাহিম,কামাল হোসেন,মোঃ সেলিম মৃধা,আলমগীর হোসেন,মোঃ আসলাম, মোঃ শাহজাহান,মোঃ মাসুদ,বাচ্চু মিয়া,মোঃ শহীদ প্রমুখ। এ সময় আবদুর রব অতিথিদেরকে চিতই পিঠা.নানা রকমের ভর্তা,বিভিন্ন রকমের মাংস ও ফলমূল পরিবেশণ করেন। মেয়র আইভী আবদুর রবের আয়োজনে ভূয়সী প্রশংসা করেন।

প্রকাশ থাকে যে,মদনগঞ্জ নিবাসী ফার্নিচার ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছেন। তার বাড়ি-ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানেও মেয়র আইভীর ছবি বাঁধাই করে রাখেন। মেয়র নির্বাচনেও তার পক্ষে নিঃস্বার্থে কাজ করেন এই ফার্নিচার ব্যবসায়ী। বিষয়টি লোকমুখে জানতে পেরে আইভী আবদুর রবের নিমন্ত্রণ পেয়ে বুধবার সন্ধায় তার বাড়িতে ছুটে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর