,

কাশ্মীরিদের সমর্থনে দেশজুড়ে সংহতির ডাক পাক প্রধানমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে দেশজুড়ে আগামীকাল ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কাশ্মীর আওয়ার পালনের ডাক দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ইমরান খান এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি চাই আগামীকাল দুপুর ১২ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সব পাকিস্তানি বেরিয়ে আসুক কাশ্মীরি জনগণের জন্য সংহতি প্রকাশ করতে।

ভারত অধিকৃত কাশ্মীর অঞ্চলের কাশ্মীরিদের পরিষ্কার বার্তা দিচ্ছি, মোদি সরকারের জাতিগত শুদ্ধিকরণ এজেন্ডা এবং অবৈধ অধিগ্রহণ, অমানবিক ২৪ দিনের কারফিউ, প্রতিদিন কাশ্মীরি নিরীহ নাগরিক নারী-শিশুদের আহত এবং হত্যাসহ ভারতীয় ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে পুরো পাকিস্তানি জাতি তাদের সঙ্গে দাঁড়িয়েছে।

পাক প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, আমরা কাশ্মীরি জনগণকে শক্তিশালী বার্তা দিতে চাই আমাদের জাতি অটলভাবে তাদের পেছনে রয়েছে। আমি পুরো পাকিস্তানিদের বলছি, কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে আগামীকাল আধাঘণ্টার জন্য সব কাজ বন্ধ রাখতে এবং সড়কে বেরিয়ে আসতে।

গত ৫ আগস্ট মোদি সরকার ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়ে যায়। এরপর থেকে কাশ্মীরের সঙ্গে কার্যত ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশটির সরকার।

ওই উপত্যাকায় ৪ আগস্ট থেকে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। এ পর্যন্ত ওই অঞ্চলটিতে ৫০ হাজার সেনাসহ কর্মকর্তা মোতায়েন করা হয়। ২৪ দিন ধরে হিমালয় উপত্যাকাটিতে কারফিউ জারিসহ ইন্টারনেট, টেলিফোন পরিষেবাসহ যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে।

এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ওই অঞ্চলটিতে মানবাধিকার ভঙ্গের অভিযোগ করা হয়েছে। ভারত অধিকৃত কাশ্মীর অঞ্চল নিয়ে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে সীমান্তে একাধিক গুলি বিনিময় হয়েছে। এতে দুই দেশেরই বেশ কিছু সেনা হতাহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর