,

পাওয়া গেলো অক্ষয়ের মুসলিম জমজ ভাইকে!

news-image

বিনোদন ডেস্কঃ তারকাদের জমজ নিয়ে অনেক হইচই হয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেজ, জন আব্রাহাম, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফের যমজদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে অনেক আগেই। সেসব ছবি ভাইরালও হয়েছিল। এবার সেই তালিকায় উঠে আসলো বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নাম।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অক্ষয়ের ‘যমজ’-এর ছবি। শুধু বয়সের দিক থেকে বয়সে বড়ই হবেন এই ব্যক্তি । সেই ব্যক্তির ছবি ছড়িয়ে পড়েছে। অক্ষয়ের মতো দেখতে এই মানুষটির নাম মীর মাজিদ। কাশ্মীরের বাসিন্দা তিনি। তাদের মধ্যে একটি অমিল হলো ওই ব্যক্তি মুসলিম। তাতে কী অক্ষয়ের ভক্তদের আনন্দের সীমা নেই এই মানুষটিকে পেয়ে।

প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে মিলিয়ে সবাই শেয়ার করছেন ওই ব্যক্তির ছবি। মজার মজার কমেন্টও করেছেন অনেকেই। বলা হয় যে, সারা পৃথিবীতে একরকম দেখতে নাকি ৭ জন মানুষ থাকেন। সেই সাতজন ব্যক্তির মধ্যেই হয় তো একজন হবেন মীর মাজিদ।

সম্প্রতি অক্ষয় কুমারকে দেখা যায় লন্ডনের রাস্তায় ৷ হুইল চেয়ারে বসিয়ে মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অক্ষয় কুমার বলেছিলেন, ‘শুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে কাটানো দারুণ সময় ৷ আমি কতটা ব্যস্ত, তা বড় কথা নয় ৷ সেই ব্যস্ততার মাঝে নিজের মানুষকে সময় দেওয়াই বড় কথা ৷ তুমি বড় হচ্ছো, যেন তাদেরও বয়স হচ্ছে ৷ তাদের একটু বেশি কেয়ার দরকার।’

মা পাগল অক্ষয় তার জমজের খোঁজ পেয়ে খুশি না বেজার জানাননি এখনো। নিজের জমজের খোঁজ পাওয়া এখনো তার কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর