,

ইমোতে প্রেম, বি’ষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

news-image

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের দাবি নিয়ে ঝুমা আক্তার (১৯) নামে এক তরুণী বি’ষের বোতল হাতে তার প্রেমিকের বাড়িতে অবস্থান করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকা বাড়িতে অবস্থান নেয়ার পর থেকেই প্রেমিক উজ্জ্বল মিয়া (২৫) বাড়ি থেকে সটকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার ছোটকুড়িপাইকা গ্রামের শিরু মিয়ার ছেলে সৌদি প্রবাসী উজ্জ্বল মিয়ার সঙ্গে ইমো ভিডিও কলের মাধ্যমে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের ফখরুদ্দিনের মেয়ে ঝুমা আক্তারের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছরেরও বেশি সময় ধরে চলছে তাদের এই প্রেমের সম্পর্ক। সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়ি এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঝুমার সঙ্গে শা’রীরিক সম্পর্ক স্থাপন করেন উজ্জ্বল। শা’রীরিক সম্পর্ক স্থাপনের পর বেঁকে বসেন প্রেমিক। তবে প্রেমিকা ঝুমাও ছাড়ার পাত্রী নন। বিয়ের দাবিতে বি’ষের বোতল নিয়ে হাজির হয়েছেন উজ্জ্বলের বাড়ি। বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন স্থানীয় মাতব্বররা।

উজ্জ্বলের বাবা শিরু মিয়া সাংবাদিকদের বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি নয়। এ ব্যাপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ার ঘটনাটি শুনেছি। তবে ছেলে-মেয়ে কোনো পক্ষই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি। যতটুকু শুনেছি মেয়েপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দারস্থ হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা