,

যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না: কাদের

news-image

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চান? আমরা (সরকার) যুদ্ধ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, সূক্ষ্ম কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিদেশি দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে বুধবার (২৮ আগস্ট) বিএনপির বৈঠক নিয়ে ওবায়দুল কাদের বলেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে কূটনীতিকদের কাছে বিএনপি নেতাদের গত দুইবছর কোনো কথা বলতে শুনিনি। এ সংকটের বিষয়ে তারা কোনো দিন কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি।

“এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না। সরকার সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর বিদেশি চাপ অব্যাহত আছে, এই চাপ আরও বাড়বে।”

সেতুমন্ত্রী বলেন, বছরে দেড় সেকেন্ডও আন্দোলন করতে পারেনি বিএনপি অথচ এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে মাঠে নেমেছে তারা। এখন রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলছে। সারাবিশ্ব মিয়ানমারকে চাপ দিচ্ছে, বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ আছে। এখন এই ঐক্যে ফাটল ধরাতে, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। দলটি রোহিঙ্গাদের নিয়ে অযাচিত কথা বলেই যাচ্ছে, যা মিয়ানমারের পক্ষে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর