,

দুই বোনকে কাঁধে নিয়ে নদী পার হতে পারলেন না বাবা, ডুবে গেল তিনজনই

news-image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ২ শিশুকে কাঁধে নিয়ে করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে মা’রা গেল চন্দন দাস (৪২) ও তার মেয়ে কিরন (৮)। এসময় শিশু ভাতিজা গদাধর (৯) পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর ঘাট পার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজান হিন্দুপাড়া গ্রামের ব্রজেন দাসের ছেলে চন্দন দাস মাছ ধরার জন্য তার মেয়ে কিরণ ও ছোটভাই উজ্জ্বল দাসের ছেলে অরূপ কুমার দাসকে (গদাধর) কাঁধে নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুয়ানপুর ঘাট দিয়ে করতোয়া নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর মাঝখানে গেলে স্রোতে মধ্যে পড়ে শিশু দুটিসহ চন্দন পানিতে ডুবে যায়।

পাশে থাকা সঞ্জয় দাস তাদের ডুবে যেতে দেখে চিৎকার দিলে নদীর দুই পাড়ের লোকজন ছুটে এসে চন্দন ও কিরনকে উদ্ধার করে। পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন। অপর শিশু অরূপ কুমার দাস নদীতে নিখোঁজ থাকে। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৩টার পর ভাতিজা অরূপের লাশ উদ্ধার করে। তিনজনের মৃ’ত্যুতে শুধু ওই পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা অপর শিশুটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর